মালদা

পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কালিয়াচকের সুজাপুরে তৃণমূলের কর্মী সভা

সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর এই নির্বাচনে নিজেদের ভীত শক্ত করতে প্রচার অভিযানে নেমেছে জেলার বিভিন্ন রাজনৈতিক দল। সেই মতো সোমবার বিকেলে কালিয়াচক ১ নং ব্লকের সুজাপুর ব্যবসায়ী সমিতির সভাকক্ষে এক কর্মী সভার আয়োজন করে ব্লক তৃণমূল নেতৃত্ব। এদিনের এই সভায় হাজির ছিলেন মালদা জেলা যুব তৃণমূলের সভাপতি অম্লান ভাদুরি, জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা কাউন্সিলার আশিষ কুন্ডু, কালিয়াচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবু নাসের খান চৌধুরী, জেলা পরিষদের ৩৫ নম্বর আসনের তৃণমূল প্রার্থী হাজী কেতাব উদ্দিন সহ আরও অনেকেই। এদিনের এই সভায় প্রার্থীর সমর্থনে আলোচনা করা হয়। 

        এই সভা শেষে জেলা পরিষদের ৩৫ নম্বর আসনের তৃণমূল প্রার্থী হাজী কেতাব উদ্দিন জানান, এদিনের এই অলোচনা সভায় বিভিন্ন এলাকার প্রার্থীদের সমর্থনে সভার আয়োজন করা হয়েছিল।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/P0pcQ7RfyjE